আবর্জনার ডাম্প ধসে ৮২ জন নিহতে ইথিওপিয়ায় ৩ দিনের শোক
ডেস্ক: আবর্জনা ফেলার স্থানে ভূমিধসের ঘটনায় অন্তত ৮২ জন নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইথিওপিয়া। গত শনিবার সন্ধ্যায় রাজধানী আদ্দিস আবাবার ৫০ বছরের পুরনো রেপ্পি ডাম্পে ভূমিধসের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
রেপ্পিতে মোতায়েন উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যার মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। আদ্দিস আবাবা শহর প্রশাসনের মুখপাত্র দাগমাবিত মোজেস জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত আছে তাই মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আছে।
রেপ্পি ডাম্প আদ্দিস আবাবার একমাত্র আবর্জনার ভাগাড়। এখানে কয়েকশত লোক বসবাস করে। ভূমিধসে তাদের বহু ঘর ধ্বংস হয়ে গেছে।