দৈত্য আকৃতির ভৌতিক মেঘ দেখা দিলো জাম্বিয়ায়
ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ার মানুষজন সম্প্রতি এমন এক দৃশ্যের মুখোমুখি হয়েছে যা পৃথিবীর মানুষ কোনদিন কল্পনাও করতে পারেনি। কিটই এর মুকুবা শপিং মলের ওপরে দৈত্য বা মানুষ আকৃতির ভৌতিক মেঘ দেখতে পেয়েছে।
তারা হঠাৎ আকাশে প্রত্যক্ষ করে একটি মানুষ আকৃতির মেঘ যার পায়ের দিকের অংশ মেঘের সঙ্গেই মিশে আছে এবং যা প্রায় ১০০ মিটারের বেশি লম্বা।

ছবিগুলো যিনি তুলেছেন, তার তোলা ছবি দেখে মনে হচ্ছে মানুষ আকৃতির এই মেঘটি ওই শপিং মলের দিকেই তাকিয়ে আছে।
মানুষ আকৃতির মেঘটি প্রায় আধা ঘণ্টা দৃশ্যমান ছিল এবং অনেকে এটাকে তারা সৃষ্টিকর্তার নিদর্শন বলে মনে করছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রায় আধা ঘণ্টা ধরে একটি মানুষ আকৃতির মেঘ খুব কাছ থেকে দেখে আমরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যাই।’
তিনি আরো বলেন, ‘অনেকে দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করতে থাকে আর অনেকে দৌড়ে পালিয়ে যায়। আসলেই এটি খুবই ভয়ংকর ছিল।’ –মেইল অনলাইন
