ট্রাম্প মারাত্মক মানসিক রোগী : সাইকোলজিস্ট

ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিলারি ক্লিনটন বলেছিলো, অবশ্যই সে (ট্রাম্প) আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু সে মানসিকভাবে মারাত্মক ভারসাম্যহীন।’ হিলারি ছিলো ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। সে এমনটা বলতেই পারে। কিন্তু এবার মনোবিজ্ঞানীরাও একই কথা বলেছে।
মনোবিজ্ঞানী জন ড. গার্নার বলেছে, ট্রাম্প মারাত্মকভাবে মানসিক রোগী এবং প্রেসিডেন্ট হিসেবে মানসিকভাবে অনুপযুক্ত।’
এই মনোবিজ্ঞানী বিশ্বাস করে, ট্রাম্পের মধ্যে ‘মারাত্মক আত্মরতির’ লক্ষণ আছে। ডিকশনারিতে এর অর্থ করা হয়েছে আত্মমুগ্ধতা, সমাজবিরোধী ব্যক্তিত্বসম্পন্ন, অন্যক পীড়ন করে সুখ লাভের মানসিক বিকার।
দি আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন আত্মরতির ৯টি লক্ষণের উল্লেখ করেছে। এই লক্ষণগুলোর পাঁচটি কারো মধ্যে থাকলে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উল্লেখ করা যেতে পারে। যার শেষ পাঁচটি লক্ষণ পাওয়া গেছে ট্রাম্পের মধ্যে। চলতি মাসের ২০ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রধান হিসেবে দায়িত্ব নেয় ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেয় সে।

আপনার মতামত