তাইওয়ানে শক্তিশালী টাইফুন মিগি আঘাত হানার পর চীনে আঘাত

ডেস্ক: তাইওয়ানে শক্তিশালী টাইফুন মিগি আঘাত হানার পর এবার চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানজোতে আঘাত হানে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে টাইফুন মিগির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার তাইওয়ানে ব্যাপক ধ্বংসসহ ৪ জনের প্রাণহানি ঘটে তাইওয়ানে। আহত হয়েছে আরো ৮শ।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, টাইফুন মিগির বাতাসের গতি ১১৮ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপন্ন বছরের তৃতীয় শক্তিশালী টাইফুন মিগি তাইওয়ানে আঘাত হেনেছে। মঙ্গলবার ‘মিগি’র আঘাতে ১০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।

তাইওয়ানের কেন্দ্র থেকে ৪৯০ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে এর উৎপত্তি স্থল। টাইফুনের কারণে ভূমিধসের আশঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে তাইওয়ানে সব ধরনের স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের অফিস।

জাপান আবহাওয়া অধিদফতর ও মার্কিন যৌথ টাইফুন সর্তকতা কেন্দ্র সর্বশেষ এর অবস্থানের ভিত্তিতে জানিয়েছিল, স্থানীয় সময় মঙ্গলবার এটি তাইওয়ান উপকূলে আঘাত হানে। তবে চীনে আঘাতের পর গতকাল এর গতিপথ হবে হংকংয়ের উত্তর-পূর্ব উপকূলে।

এদিকে মিগির প্রভাবে তীব্র বাতাসে তাইওয়ানের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বন্যার আশঙ্কা করা হচ্ছে। ব্যাপক ভূমিধস হয়েছে। কয়েক সপ্তাহ আগে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন মিরান্তির ছোবলে লন্ডভন্ড হয়ে যায় তাইওয়ান। প্রাণহানি হয় বেশ কয়েকজনের। এর তান্ডবে তাইওয়ান ছাড়াও চীনে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়।

আপনার মতামত