শিক্ষার্থীদের শ্লীলতাহানির দায়ে জাপানে ২০০ শিক্ষক বরখাস্ত!
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে প্রায়শই শিক্ষার্থীদেরকেই যৌন হয়রানির শিকার হতে হয় শিক্ষকদের কাছে। এমনই অভিযোগে জাপানের পাবলিক স্কুলে মোট ২০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ২০২০ সালে (যা গত মার্চে শেষ হয়েছে) এই শাস্তি দেওয়া হয়। মঙ্গলবার ২১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সমীক্ষা এমন তথ্য দেয়।
২০১৯ সালে ২৭৩ জনকে শাস্তি দেওয়া হয়, যা এ ধরনের অপরাধে শাস্তির রেকর্ডে দ্বিতীয় বড় সংখ্যা। যৌন নিপীড়নের অভিযোগে জাপানে শিক্ষকদের শাস্তি টানা অষ্টম বছরে ২০০ বা তার ওপরে হলো।
২০২০ সালে ৯৬ জন শিক্ষককে তাদের নিজস্ব স্কুলসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, যা আগের বছরের ১২৬ থেকে কম হয়েছিল। শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীলতা করেছে, এমন শিক্ষকদের বরখাস্ত করার জন্য মন্ত্রণালয় স্কুলগুলোকে নির্দেশ দিচ্ছে।
২০২০ সালের সমীক্ষা অনুযায়ী, মন্ত্রণালয় প্রথমবারের মতো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা দেখেছিল। ২০০টি মামলার মধ্যে ৩৯টিতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি; কারণ ভুক্তভোগীরা বা তাদের পিতা-মাতা এ ব্যবস্থা গ্রহণ করতে চায়নি। অন্য ২৮টি মামলায় ফৌজদারি অভিযোগ দায়ের করা উচিত কি না সে বিষয়ে কোনো রায় দেওয়া হয়নি।