ব্যাংককে কমোডের ভেতর বিষাক্ত অজগর সাপের বাস!
নিউজ নাইন ডেস্ক: শৌচাগারে কমোডের মধ্যে থেকে বেরিয়ে এল ১১ ফুট লম্বা এক অজগর। কমোড থেকে বেরিয়েই গোপনাঙ্গে কাপড় দিয়ে ক্ষতবিক্ষত করে দিলো ৩৮ বছরের আত্থাপোর্নে বুনমাকচুকে। অজগরের কামড়ে কাবু হয়ে এখন হাসপাতালে ভর্তি বুনমাকচু।
ব্যাংককের ছাছেংগসাওয়ের এ বাসিন্দা প্রতিদিনের মতো সকালে বাথরুমে গিয়েছিলো। কমোডে বসে সারছিলো নিত্যদিনের কাজ। আচমকাই তার পুরুষাঙ্গে কামড় বসিয়ে দেয় কি জানি একটা। যন্ত্রণায় বিকৃত হওয়া মুখেই হাত বাড়িয়ে ধরে ফেলে কামড় দেয়া প্রণিটিকে। সামনে টেনে আনতেই চোখ তার কপালে। তার হাতের মুঠোয় বিশাল এক অজগর। আতঙ্কে চিৎকার করে স্ত্রীকেও ডাকে সে। দরজার ছিটকানি ভেঙে বাথরুমে ঢুকে স্ত্রীরও ভিরমি খাওয়ার উপায়।
কমোড থেকে বাথরুম ফ্লোর, চারিদিকে তখন শুধুই রক্ত।
পরে আত্থাপোর্নেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সে ভালো আছে। তবে তার পুরুষাঙ্গটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তা বাদ দিতে হয়েছে।
এদিকে খবর পেয়ে আত্থাপোর্নের বাড়িতে আসে ফায়ার সার্ভিসের লোকজন। কমোড ভেঙে পাইথনটিকে উদ্ধার করা হয়। পাইথনটি অক্ষত আছে বলে জানিয়েছে ব্যাংককের বন অধিদপ্তর। সেটিকে পরে জঙ্গলে ছেড়ে দেয়া হয়।
উদ্ধারকারী টিমের বিশেষজ্ঞরা জানায়, বাথরুমের পাইপে আসার আগে অন্য পাইপের মাধ্যমে ঘরে ঢুকেছিল ওই দানবাকৃতি সাপ। কমোডের পাইপ থেকে বেরোতে যাওয়ার সময় আত্থাপোর্নে সামনে থাকায় এ আক্রমণ।