ভারতে রুটিতে ক্ষতিকর রাসায়নিক (ভিডিও)

সেন্টার ফোর্স সাইন্স এন্ড ইনভায়রনমেন্টের (সিএসই) এক রিপোর্টে বলা হয়েছে ভারতের ৩৮টি ব্র্যান্ডের ৮৪টি ব্রেড বা রুটিতে পরীক্ষার পর পাওয়া গেছে ক্ষতিকর রাসায়নিক। যা মানবদেহে ক্যান্সার ঘটাতে পারে।
ভারতের সিএসই রিপোর্টে বলা হচ্ছে, পরীক্ষাকৃত রুটিতে পটাশিয়াম ব্রোমেড, ও পটাশিয়াম আয়োডেডের ব্যবহার লক্ষ্য করা যায়। যে কেমিক্যাল দিয়ে ব্রেড বানানো হচ্ছে তা বিশ্বের বেশিরভাগ দেশে নিষিদ্ধ।
এই রিপোর্টের প্রেক্ষিতে রেডিমেট বার্গার, পিজাসহ প্রায় ৩৮ ধরনের ব্রান্ডের ৮৪টি স্যাম্পলের মধ্যে এ ক্ষতিকর কেমিক্যাল পাওয়া গেছে।

সিএসই ভারতের ফুড সেফটি এন্ড স্ট্যান্টার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)Ñ’কে সতর্ক করে দিয়ে বলেছে যে রুটি তৈরিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেডের ব্যবহার দ্রুত বন্ধ করতে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রুটির বিষয়টি সিএসই ক্ষতিয়ে দেখছে। যদি এমন কিছু ক্ষতিকর কেমিক্যাল পাওয়া যায় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সর্বপ্রথম কোল্ড ড্রিংকসের মধ্যে ক্ষতিকর কেমিক্যাল পরে ম্যাগি নুডুলস আর এখন ব্রেডের মধ্যে এই ক্ষতিকর কেমিক্যাল পাওয়ার খবর পাওয়া গেল।

সূত্র : এনডিটিভি মনিটর

 

আপনার মতামত