২০২০ সালে নানারকম দুর্যোগে আর্থিক ক্ষতি ১৫ হাজার কোটি ডলার
আন্তর্জাতিক ডেস্ক: খ্রিস্টান চ্যারিটি সংস্থা ক্রিশ্চিয়ান এইড জানায়, ২০২০ সালে জলবায়ু ১০টি দুর্যোগে ক্ষয়ক্ষতির বীমাকৃত মূল্য প্রায় ১৫ হাজার কোটি ডলার। প্রায় সাড়ে ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে ও ১ কোটি ৩৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিবিসি/গার্ডিয়ান চীন ও ভারতের বন্যায় ৪ হাজার কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। টানা এক মাসের মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভারতে ২ হাজারের বেশি প্রাণহানি হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ।
যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ও দাবানলে ৬ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ার দাবানলে দেশটির ২০ ভাগ বন পুড়ে গিয়েছে, মারা গিয়েছে হাজারো বন্যপ্রাণী।
আফ্রিকায় শস্যক্ষেত ও সবজি বাগানে পঙ্গপালের আক্রমণের ফলে ৮৫০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড, ব্রিটেন ও কয়েকটি ইউরোপের দেশে আঘাত হেনেছে ঝড় সিয়ারা। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ২৭০ কোটি ডলারের।
আটলান্টিকের হ্যারিকেনে প্রায় ৪০০ প্রাণহানি ও ৪ হাজার ১০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্রিশ্চিয়ান এইড জানায়, এই প্রতিবেদনে শুধুমাত্র প্রাণ ও সম্পদের বীমাকৃত মূল্যের ক্ষতি ধরা হয়েছে। বছর জুড়ে হওয়া প্রাকৃতিক দুর্যোগের বাস্তবিক ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি। কারণ বেশিরভাগ প্রাণ ও সম্পদই অবীমাকৃত।