কানাডায় ভয়াবহ দাবানলে হাজার হাজার লোক ঘরছাড়া
নিউজ নাইন২৪, ডেস্ক: কানাডার তেলসমৃদ্ধ ফোর্ট ম্যাকমারে নগরীতে বৃহস্পতিবার ভয়াবহ দাবানলের ঘটনায় ৮০ হাজারের বেশী লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।
তবে এ দাবানলে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রবল বাতাস এবং গরম ও শুষ্ক‹ আবহাওয়ার কারণে আলবার্টার তেলসমৃদ্ধ অঞ্চলে এ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে।
এ প্রেক্ষাপটে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, পরবর্তী ২৪ ঘন্টা হবে এ নগরীর অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে আলবার্টার অপর দু’টি শহর হাই লেভেল ও লাক স্টি অ্যান থেকে জরুরিভিত্তিতে লোকজনকে সরিয়ে নিতে নির্দেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, ফোর্ট ম্যাকমারের প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হাই লেভেল শহর এবং প্রাদেশিক রাজধানী এডমন্টনের প্রায় একশ’ কিলোমিটার পূর্বে লাক স্টি অ্যান শহর অবস্থিত। এ দুই শহরে কয়েক হাজার লোক বসবাস করে। পরে লাক স্টি অ্যান থেকে হুঁশিয়ারি তুলে নেয়া হয়।
বুধবার রাতে ফোর্ট ম্যাকমারেতে দাবানল ছড়িয়ে পড়ায় নগরীর পূর্বাঞ্চলীয় বিমানবন্দরের কাছের সাপরি ক্রিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘এ দাবানল চরম বিপর্যয়কর। এর ক্ষতির মাত্রা অনেক বেশী।’


