মেক্সিকোতো তেলক্ষেত্র বিস্ফোরন,নিহত ৩।
নিউজ নাইন ২৪: মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সের নিয়ন্ত্রণাধীন তেলক্ষেত্রটিতে বুধবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সোয়া তিনটার দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক হাজার স্থানীয় অধিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
ভেরাক্রুজের গভর্নর হাভিয়ার দুয়ার্তে এক রেডিও বার্তায় বলেন, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।
সুত্র-বিবিসি