ইকুয়েডরে ভূমিকম্পের পরাঘাত
নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইকুয়েডর। রিখটার বুধবার হয়ে যাওয়া কম্পনের তীব্রতা ছিল ৬.২। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এসমেরাল্ডাস থেকে ৭০ কিমি দক্ষিণ পশ্চিমে।
৭.৮ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে খুব বেশি দূর নয় নতুন এই ভূকম্পনের কেন্দ্রস্থল। এত কম সময়ের ব্যবধানে ফের ভূমিকম্পের জেরে প্রমাদ গুনছেন ভু-বিজ্ঞানীরা।
প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয় এবারের কম্পনটি। লোকজনদের রাস্তার মধ্যে ছুটাছুটি করতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
সমগ্র ইকুয়েডর দেশ জুরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
