ইকুয়েডর ভূমিকম্পে মৃত্যুর মিছিল, জীবিতদের খুঁজতে অভিযান অব্যাহত

 

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা চারশ’ ছাড়িয়েছে। প্রতি মুর্হূতেই বাড়ছে নিহতের সংখ্যা। সবশেষ যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে) ইকুয়েডরে আঘাত হানা শক্তিশালী ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। আহত হয়েছে অন্তত আড়াই হাজার মানুষ।

শক্তিশালী ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মানাবি প্রদেশ।

বেঁচে যাওয়া এক ব্যক্তি বলে, ‘যা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ। ভেবেছিলাম এটাই বুঝি পৃথিবীর সমাপ্তি।’

উদ্ধার অভিযানে দশ হাজার সেনা সদস্য ও চার হাজার ছয়শ’ পুলিশ কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইকুয়েডর কর্তৃপক্ষ। জীবিত ও মৃতদের উদ্ধারে ‘সার্চ ডগ’ দিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

তবে নিরাপদ পানির অভাব ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভূমিকম্পে ‘ধ্বংসযজ্ঞে’ পরিণত হওয়া দেশটিতে সমস্যা বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে সাহায্য পোঁছেছে।

এদিকে মঙ্গলবারও (১৯ এপ্রিল) দেশটিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস।

Adventist-Ecuador-April17-6

আপনার মতামত