একুয়েডরে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, নিহত ১৪২

দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৮। এতে এখন পর্যন্ত ১৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার বাংলাদেশ সময় সকাল ৫টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

প্রাথমিকভাবে ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর মুইসেন থেকে ২৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে।

আপনার মতামত