দ্বীন ইসলাম গ্রহণ করলেন জার্মানির ইসলাম বিদ্বেষী পার্টির নেতা

ডেস্ক: জার্মানির কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডির নেতৃস্থানীয় একজন রাজনীতিক সম্প্রতি দ্বীন ইসলাম গ্রহণ করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এএফডি ইসলাম বিদ্বেষী দল হিসেবে ব্যাপক পরিচিত। দলটির মূল মন্ত্রই হচ্ছে দ্বীন ইসলাম জার্মানির জন্য নয়।

বুধবার জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য ব্রান্ডেনবার্গে এএফডি’র স্থানীয় মুখপাত্র ড্যানিয়েল ফ্রিজ জানায়, দুই সপ্তাহ আগে আর্থার ওয়াগনার ব্যক্তিগত কারণে পার্টির আঞ্চলিক নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন। সে ইমেইলের মাধ্যমে উল্লেখ করে, আর্থার ওয়াগনারের পদত্যাগের পরে পার্টি তার দ্বীন ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পারে।
বার্লিনের দৈনিক তাজেসপিয়েজেল জানায়, ওয়াগনার ২০১৩ সালে এএফডি প্রতিষ্ঠার কিছুদিন পরেই দলটিতে যোগ দেয়। এর আগে শরণার্থীদের সহায়তাকারী একটি দলে সক্রিয় ছিলো সে।

ওয়াগনার ব্রান্ডেনবার্গ রাজ্যের লেজিসলেটিভ কমিটির সদস্য ছিলেন। তিনি তাজেসপিয়েজেলকে জানান, তার ইসলাম ধর্ম গ্রহণ একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে তিনি কোন কথা বলতে চান না।

তার এই ধর্মান্তরকে অনেকেই অদ্ভুত বলে মনে করছে, কেন না গত গ্রীষ্মে তিনি শরণার্থীদের জন্য জার্মানির দুয়ার খুলে দেয়ার অভিযোগে অভিযুক্ত করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে। তিনি এটিকে বিশাল ভুল বলে উল্লেখ করেছিলেন। সেই একই ব্যাক্তি এবছর সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না তার সাবেক দল ও দেশটির অমুসলিমরা।

আপনার মতামত