ভারতে ৩ তালাকের ওপর নিষেধাজ্ঞা, বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
ভারতে তিন তালাকের ওপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কোর্ট। গতকাল প্রধান বিচারক জগদিশ সিং খেহরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেছে।
শীর্ষ আদালত ছয় মাসের মধ্যে সংসদকে এ বিষয়ে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে। ছয় মাসের মধ্যে আইন না হলে নিষেধাজ্ঞা আরো বাড়বে।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে তিনজন তিন তালাককে অসাংবিধানিক বলে মন্তব্য করে। এরা হলো- বিচারক ফলি নরিম্যান, উদয় উমেশ ললিত ও কুরিয়েন জোসেফ। কিন্তু প্রধান বিচারক জগদিশ সিং খেহর ও বিচারপতি আবদুল নাজির ভিন্নমত পোষণ করেন।
প্রধান বিচারক বলে, ‘পার্সোনাল ল’কে সাংবিধানিক বিচারব্যবস্থার আওতায় আনা যায় না। প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, তিন তালাক মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের সংস্কৃতির পক্ষে জরুরি। এই প্রথা সংবিধানের ২৫,২৪ ও ২১ নম্বর ধারা লঙ্ঘন করছে না। ব্যক্তিগত আইন মেনে চলা এই প্রথাকে সাংবিধানিক নিয়মনীতি দেখিয়ে বিচারবিভাগীয় হস্তক্ষেপে বন্ধ করা যায় না।