বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের বিগ বেন
ডেস্ক : আগামী সপ্তাহ থেকে চার বছরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের ঐতিহ্যবাসী বিগ বেন। ১৫৭ বছর ধরে ঢং ঢং করে ঘন্টার জানান দেওয়া বিগ বেন স্থানীয় সময় সোমবার দুপুরে শেষ ঘন্টাধ্বনি দেবে।
দীর্ঘমেয়াদি সংস্কারের জন্যই বিগ বেন বন্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছে লন্ডন কর্তৃপক্ষ।
১৮৫৮ সালে লন্ডনের প্রাণকেন্দ্রে বিগ বেনকে দাঁড় করানো হয়। একে এলিজাবেথ টাওয়ারও বলা হয়ে থাকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চতুর্মুখী এই ঘড়ি ব্রিটেনের ঐতিহ্যকে বহন করে চলেছে।
ঘড়ির তত্ত্বাবধায়ক স্টিভ জ্যাগস জানিয়েছে, টাওয়ারের উল্লেখযোগ্য সংস্কারের জন্য ঘড়িটি বন্ধ রাখতে হচ্ছে।
জ্যাগস বলেছে, ‘জরুরি প্রকল্পের এই কাজ ঘড়িটিকে তার নিজের বাড়ি এলিজাবেথ টাওয়ারের সুরক্ষা ও সংরক্ষণের মাধ্যমে দীর্ঘ মেয়াদের নিরাপত্তা দেবে।
প্রকল্পটির প্রধান প্রকৌশলী অ্যাডাম ওয়াট্রোবস্কি জানিয়েছে, টাওয়ারে নতুন করে লিফট, টয়লেট ও রান্নাঘরসহ বেশ কিছু সুযোগসুবিধা যুক্ত করা হবে। এছাড়া আরো প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ করা হবে যার ফলে ভবনটি আরো উপযুক্ততা পাবে।