ট্রাম্পের বেশিরভাগ বিবৃতি মিথ্যা এবং বিভ্রান্তিকর

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ বিবৃতি মিথ্যা এবং বিভ্রান্তিকর। তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট পলিটিফ্যাক্ট এবং বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনৈতিক মিথ্যাচারকে পুরোপুরি নতুন একটি পর্যায়ে নিয়ে গেছে সে।

মিথ্যাচার এবং অতিশয়োক্তি দীর্ঘদিন ধরেই আমেরিকা রাজনীতির অংশ হয়ে উঠেছে। তবে ট্রাম্পের মিথ্যাচার এবং অতিশয়োক্তি মাত্রাতিরিক্ত হয়েছে এবং পূর্বসূরিদের থেকে তাকে পুরোপুরি পৃথক করে ফেলেছে বলে ধারণা করেছে মার্কিন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউইয়র্ক টাইমসের অভ্যন্তরীণ বিষয়ক সাংবাদিক শেরলি স্টোলবার্গ মনে করে, কার্যত দৈনিক ভিত্তিতে অতিশয়োক্তি, বিকৃত তথ্য পরিবেশন এবং মিথ্যাচার করে চলেছে ট্রাম্প।

পোলিটিফ্যাক্ট বলেছে, ট্রাম্পের বিবৃতির মাত্র ৫ শতাংশ সত্য এবং ২৬ শতাংশ আংশিক বা বেশির ভাগ সত্য। এছাড়া,  ট্রাম্পের বিবৃতির ৬৯ শতাংশই বেশির ভাগ অসত্য, পুরোপুরি অসত্য আর না হয় পুরোই মিথ্যা।

বিশেষজ্ঞরা বলছে, গত দুই দশকে মার্কিন রাজনীতিতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন রাজনীতিবিদদের জন্য মিথ্যা বলা তুলনামূলক ভাবে সহজ দিয়েছে। অতি-দলীয়করণের ফলে বেশির ভাগ ক্ষেত্রেই মার্কিন রাজনীতিবিদরা মিথ্যা বলে পার পেয়ে যায়।

আপনার মতামত