চীনের ঘূর্ণিঝড়, মায়নামার-জাপানে বন্যা

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার বেশ কয়েকটি দেশ। বন্যা, ভূমিধস ও টাইফুনে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন রোক এর আঘাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বানের পানিতে ভাসছে মিয়ানমার ও জাপান।
বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে মিয়ানমারের জনজীবন। খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে বিভিন্ন রোগ। ইরাবতী নদীর ভাঙনের কারণে পাকোকুর শহরের প্যাগোডা নদীগর্ভে বিলীন হয়ে যায়। চলতি মৌসুমে মিয়ানমারে বৃষ্টিপাত সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বন্যার কবল থেকে মুক্তি পায়নি পূর্ব এশিয়ার দেশ জাপানও। অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় গৃহহীন হয়ে পড়েছে ২৫ হাজারো মানুষ। বৈরি আবহাওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ হয়ে গেছে যোগোযোগ ব্যবস্থা। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৬৫ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

চীনের হংকং-এ শক্তিশালী টাইফুন রোক আঘাত হেনেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও সতর্কতা জারির পাশাপাশি স্থানীয় সব স্কুল ও দোকান-পাট বন্ধ করে দেওয়া হয়। এদিকে চীনের শানঝি প্রদেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। বৈরি আবহাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যহত হওয়ার পাশাপাশি বেশকয়েকটি এলাকায় বিছিন্ন হয়ে গেছে বিদুৎ সংযোগ।

বন্যায় ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে অনেকে মানুষ। ঘটছে অনেক দুর্ঘটনা। আমি আতঙ্কিত বোধ করছি এ অবস্থায় কোথাও বের হতে পারছিনা।

এদিকে, চীনের ফুজান প্রদেশে বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

আপনার মতামত