চীনে তাপদাহ ও প্রবল বর্ষণের আশঙ্কা
ডেস্ক: চীনে তাপদাহ ও প্রবল বর্ষণ হতে পারে। দেশটির আবহাওয়া সংস্থা এ পূর্ভাবাস দিয়েছে। স্থানীয়দের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এসএমসি) তাপদাহের জন্য কমলা সংকেত জারি করেছে। খবর সিনহুয়া’র।
ইনার মঙ্গোলিয়া, হেবেই, হেনান, শানজি, শানঝি, হুবেই ও শানডংসহ দেশটির বেশ কয়েকটি স্থানে এই কমলা সংকেত জারি করা হয়েছে। এই অঞ্চলগুলোর কোন কোন স্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করতে পারে।
এদিকে চোংকিং, হুবেই, হুনান, হেনান, গুইঝৌ, ইয়ুনান, গুয়াংডং ও গুয়াংঝি ঝুয়াং অঞ্চলে টানা ভারী বর্ষণ হতে পারে বলে নীল সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া সংস্থা।