দূষণে কানাডার অর্থনীতির বার্ষিক ক্ষতি কয়েক হাজার কোটি ডলার

ডেস্ক: দূষণজনিত কারণে প্রতি বছর কয়েকশ’ কোটি ডলার  ক্ষতি হয় কানাডার। শহরের ধোঁয়াশা থেকে শুরু করে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের ক্ষতিকর প্রভাবে কানাডার বার্ষিক দূষণজনিত ক্ষতি ৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়। খবর টরন্টো স্টার।

বৃহস্পতিবার প্রকাশিত ‘কস্ট অব পলিউশন ইন কানাডা: মেজারিং দ্য ইমপ্যাক্টস অন ফ্যামিলিজ, বিজনেসেজ অ্যান্ড গভর্নমেন্টস’ নামক এক প্রতিবেদনে কানাডায় পরিবেশদূষণের কারণে সৃষ্ট ক্ষতির পরিমাণ তুলে ধরে বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইআইএসডি)।

প্রতিবেদনে জানা যায়, শব্দদূষণের কারণে বছরে কানাডার খরচ হয় ৩৪ কোটি ৫০ লাখ থেকে ৩০০ কোটি ডলার। তাপপ্রবাহ এবং অতিরিক্ত তাপদাহের কারণে ব্যয় হয় ১৬০ কোটি ডলার। এছাড়া পরিবেশ দূষণের কারণে সৃষ্ট শ্রম ঘাটতির কারণে ৮০ কোটি ডলার এবং বিনোদনমূলক কর্মকা-ে অংশগ্রহণ না করায় আরো ৫ কোটি ৬০ লাখ ডলার ব্যয় হয়।

এদিকে দূষণের ফলে সৃষ্ট অতিরিক্ত তুষারপাত এবং ধোঁয়াশার সময় রাস্তার বরফ পরিষ্কার রাখতে বছরে কানাডার ব্যয় হয় ১১০ কোটি ডলার। এছাড়া দূষণের কারণে খামারের উৎপাদন কমে যাওয়ায় বছরে ৯ কোটি ৬০ ডলার এবং লেক ইরির শৈবাল সরাতে ৩৮০ থেকে ৪০০ কোটি ডলার ব্যয় হয়।

আপনার মতামত