মেক্সিকোয় ভয়াবহ টর্নেডো, পৃথিবীর শেষদিন ভেবেছিলো শহরবাসী! (ভিডিও)
ডেস্ক: মেক্সিকোতে ভয়াবহ টর্নেডো আতঙ্কে ফেলে দিয়েছে সবাইকে। দেশটির সাইনাপুচি শহরে এমনই এক ভয়াবহ টর্নেডো এসে তাণ্ডব চালিয়েছে। বিভীষিকার জেরে সন্ত্রস্ত শহরের বাসিন্দারা।
টর্নেডোর তাণ্ডব এমনই ভয়াবহ ছিল যে, বুধবার দিনটাকে পৃথিবীর শেষদিন বলে ভেবে বসে অনেকে।
টর্নেডোর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহরের। তবে যেভাবে টর্নেডো বাড়ি-ঘরের ছাদ, রাস্তার গাড়ি শূন্যে উড়িয়ে নিয়ে যাচ্ছিল এবং মাটিতে আছাড় মেরে ফেলছিল, তাতে অনেকেই সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করে। পৃথিবীর ধ্বংস আগত ভেবে অসুস্থ হয়ে পড়ে অনেকে।
আবহাওয়াবিদরা এই টর্নেডোকে সাপ বলে ডাকে এর আকারের জন্য। অনেকটা ফানেলের আকারের এই টর্নেডো সাপের মতো এঁকেবেকে তা-ব চালায়। উত্তর ও মধ্য আমেরিকার শুষ্ক অঞ্চলগুলিতে এই ধরনের টর্নেডো সৃষ্টি হয়।
ক্ষয়ক্ষতির নিরিখে এর ভয়াবহতা মারাত্মক। ইউটিউব এবং টুইটারে এই ধ্বংসলীলার ভিডিও আপলোড হতেই অনেকে একে ডুমস ডে বা শেষবিচারের দিন হিসাবে ব্যাখ্যা করেছে।