পবিত্র ২৯শে শাবান উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে
ভোলাহাট সংবাদদাতা: গত সোমবার (২৯ শা’বান-১৪৩৭) বিকালে আলী সাহাসপুর মহিলা আনজুমানে আল বাইয়্যিনাত উনার উদ্যোগে ঈদে বিলাদতে হযরত সাইয়্যিদাতাল উমাম ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উপলক্ষে বিশেষ পর্দার সহিত পবিত্র মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ এবং মহিলা মাহফিলের আয়োজন করা হয়।
শুধু মহিলাদের নিয়ে আয়োজিত এ ব্যতিক্রমী মাহফিল পরিচালনায় ছিলেন- আকলিমা খাতুন ডলি। মাহফিল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন- সাবেরা বেগম। মাহফিলে পবিত্র হামদ শরীফ পাঠ করেন- হেনা বেগম। পবিত্র না’ত শরীফ পাঠ করেন কারিমা আক্তার রুনা ও তার সঙ্গীরা। এবং পবিত্র ক্বছীদা শরীফ পাঠ করেন- সাবেরা বেগম ও তার সঙ্গীরা। এছাড়াও আলোচনার ফাঁকে ফাঁকে পবিত্র ক্বছীদা শরীফ পাঠ করেন রুবীনা খাতুন, আকলিমা খাতুন ডলি ও অন্যান্যরা।
বর্তমানকালের মহিলাদের ইবরত-নছিহত হাছিলের জন্য মাহফিলে আলোচনা করেন- আকলিমা খাতুন ডলি, আয়িশা আহমদ, তাইয়্যেবাতুন্ নিসা তুরানী, তাহমিনা খাতুন ও কারিমা আক্তার রুনা। পবিত্র মীলাদ শরীফ পাঠ করেন হেনা বেগম। এই বিশেষ নিয়ামতপূর্ণ মাহফিলে শতাধিক ধর্মপ্রাণ মহিলা মুসল্লী উপস্থিত হন এবং তারা আবেগাপ্লুত হয়ে মাহফিল শুনেন।
মাহফিলের শেষ পর্যায়ে দোয়া-মুনাজাত পরিচালনা করেন- কারিমা আক্তার রুনা। তিনি বর্তমানকালের সব মহিলা যাতে হযরত সাইয়্যিদাতাল উমাম ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনাদের স্মরণ করে অনুসরণ-অনুকরণ করে সুখ-শান্তিতে সাংসারিক জীবন অতিবাহিত করতে পারেন- সেজন্য সাইয়্যদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার উসীলা দিয়ে দোয়া করেন, আরজি করেন। মাহফিলের শেষে তাবারক বিতরণ করা হয়।
এদিকে গত সোমবার (৩ রমাদ্বান শরীফ-১৪৩৭) বিকালে বজরাটেক লম্বাটোলা মহিলা আনজুমানে আল বাইয়্যিনাত উনার উদ্যোগে ১, ২ ও ৩ রমাদ্বান শরীফ উপলক্ষে পবিত্র মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ এবং বিশাল মহিলা মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ১ রমাদ্বান শরীফ হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদত শরীফ, ২ রমাদ্বান শরীফ ঈদে বিলাদতে ইবনু রসূলিল্লাহি ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়িদ্যুনা হযরত আল আউওয়াল আলাইহিস সালাম এবং ৩ রমাদ্বান শরীফ বিনতু রসূলিল্লাহ ছাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রবিয়া’ সাইয়্যিদাতুনা হযরত যাহারা আলাইহাস সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
উক্ত মাহফিল অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- ময়না বেগম। মাহফিল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন- লুৎফা বেগম। মাহফিলে পবিত্র হামদ শরীফ পাঠ করেন- মিতু খাতুন। পবিত্র না’ত শরীফ পাঠ করেন মরিয়ম খাতুন। এবং পবিত্র ক্বছীদা শরীফ পাঠ করেন- মরিয়ম খাতুন ও তার সঙ্গীরা। মাহফিলে যিকির পরিচালনা করেন- ময়না বেগম। আর
বর্তমানকালের মহিলাদের ইবরত-নছিহত হাছিলের জন্য মাহফিলে আলোচনা করেন- ময়না বেগম ও শারমিন খাতুন। পবিত্র মীলাদ শরীফ পাঠ করেন রুমী খাতুন। এই বিশেষ নিয়ামতপূর্ণ মাহফিলে ২ শতাধিক ধর্মপ্রাণ মহিলা মুসল্লী উপস্থিত হন এবং তারা আবেগাপ্লুত হয়ে মাহফিল শুনেন।
মাহফিলের শেষ পর্যায়ে দোয়া-মুনাজাত পরিচালনা করেন- এমী খাতুন। তিনি বর্তমানকালের সব মহিলা যাতে হযরত যাহরা আলাইহাস সালাম উনার স্মরণ করে অনুসরণ-অনুকরণ করে সুখ-শান্তিতে সাংসারিক জীবন অতিবাহিত করতে পারেন- সেজন্য সাইয়্যদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার উসীলা দিয়ে দোয়া করেন, আরজি করেন। মাহফিলের শেষে তাবারক বিতরণ করা হয়।