সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমাবে ১৫ শতাংশ ভ্যাট

চট্টগ্রাম: আগামী বাজেটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হলে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সমাজের মানুষের ক্রয় ক্ষমতা আরও কমিয়ে দিবে অর্থনীতি বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের মানুষ আরও গরীব হতে যাচ্ছে।

বর্তমানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে দাবি করে তারা বলেন, মানুষের আয়ের চেয়ে মূল্যস্ফীতি বেড়েছে বেশি। তার উপর ভ্যাট চাপিয়ে দিচ্ছে। এতে মানুষের ক্রয় ক্ষমতা আরও কমবে।

আজ মঙ্গলবার নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে নগর এক অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মানুষ আত্মপরিচয় সংকটে ভুগেছিল উল্লেখ করে তারা বলেন, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় অর্থনীতি থেকে বেরিয়ে এসে মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে দেশের মানুষকে সেই সংকট থেকে উদ্ধার করেছিলেন।

বর্তমানে রাষ্ট্রীয় মালিকানা থেকে ব্যক্তি মালিকানা শিল্পখাত সৃষ্টি, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত মজবুত হয়েচে। এই তিনটি পিলার দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি।

এই তিনটি পিলারের উপর আঘাত আসায় রেমিটেন্স, রফতানি খাত নিম্নমুখি, কৃষি উৎপাদনে নিম্নগতি। অথচ দাবি করা হচ্ছে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

‘বিভিন্ন প্রকল্পের নামে সরকারি অর্থের অপচয়, অনিয়ম দুর্নীতির মাধ্যমে আর্থিক খাতের মেরুদ- ভেঙে দিয়ে জনগণের উপর কর চাপিয়ে দিচ্ছে সরকার। ভার চাপিয়ে দিচ্ছে। তারা সত্যিকার অর্থে লুটপাটের অর্থনীতিতে জড়িয়ে পড়ছে। উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করে হাজার হাজার কোটি টাকা স্যুইচ ব্যাংকে জমা করছে।’

বর্তমান সরকারের অর্থমন্ত্রণালয়ের প্রতিবেদনেই এ চিত্র উঠে এসেছে জানিয়ে তারা বলেন, এটা মিটাতে না পেরে জনগণের উপর ভ্যাট, কর, ট্যাক্স চাপিয়ে দিচ্ছে।

প্রত্যেক ক্ষেত্রে ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা সরকার দাবি করলেও তা সঠিক নয় দাবি করে তারা বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশে এই প্রেক্ষাপটে এই পরিবশে সম্ভব নয়। যেখানে রফতানি আয় নিম্নগামি, প্রকৃত আয় নিম্নগামি, বিনিয়োগ নিম্নগামি সেখানে এটা সম্ভভ নয়।

প্রবৃদ্ধি ৭ শতাংশ হলে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ঝুকি নিয়ে সমুদ্র পথে দেশ ত্যাগ করতো না উল্লেখ করে তিনি বলেন, যেদেশে ৭ শতাংশ প্রবৃদ্ধি হয় সেদেশের মানুষ জীবনের ঝুকি নিয়ে বিদেশ যাবে না। বিদেশ থেকে মানুষ এখানে আসবে।

আপনার মতামত