হাসিনা-মোদীর বৈঠক হতে পারে ২৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। মোদী আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারে। আগামী ২৭ মার্চ ২ প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেন পররাষ্ট্র সচিব।

মাসুদ বিন মোমেন বলেন, দিল্লি সফরকালে পানিবন্টন ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানিচুক্তি নিয়ে আলোচনাও হয়েছে উভয়পক্ষের মধ্যে। তিস্তা চুক্তি নিয়ে আমাদের মধ্যে হতাশা রয়েছে। তবে এ চুক্তির জন্য আমরা আশাবাদী।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পর রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা ভারতকেও আশা করছি। আমরা সেখানে (দিল্লিতে) আলোচনা বলেছি, রাখাইনে ভারত, জাপান, আসিয়ানের অন্যান্য দেশও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

আপনার মতামত