র‌্যাব ৯ এর অভিযানে ২পলাতক আসামী গ্রেপ্তার

র‌্যাব ৯ এর অভিযানে ২পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: এসএমপি সিলেটের শাহপরাণ ও জালালাবাদ থানা এলাকা থেকে র‌্যাব- ৯ এর অভিযানে দুই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববর (৭ ফেব্র“য়ারি)  বিকাল ৩ টা ৪০ মিনিটে ও রাত ৯.০৫ ঘটিকায় র‌্যাব ৯ এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে পৃথক দুইটি আভিযানিক দল এসএমপি সিলেটের শাহপরাণ ও জালালাবাদ থানা এলাকা থেকে ছিনতাই ও প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।

আটককৃতরা হলেন, জিসান (২২) (ব্রাহ্মণ পাড়া) ও মোঃ কামরান মিয়া (২০)।

অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত