গুঁড়া দুধে শুল্ক ২৫% করার দাবি

গুঁড়া দুধে শুল্ক ২৫% করার দাবি

নিউজ ডেস্ক : দেশি খামারিদের স্বার্থরক্ষা এবং শিল্পের বিকাশে গুঁড়া দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের দাবি জানিয়েছে জাতীয় ডেইরি উন্নয়ন ফোরাম।

প্রস্তাবিত বাজেটে গুঁড়া দুধ আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। সংগঠনটি জানায়, গুঁড়া দুধ আমদানিতে শুল্ক কম থাকায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত আমদানি বেড়েছে প্রায় ১২ শতাংশ। এ অবস্থা চলতে থাকলে দেশীয় গুঁড়া দুধ উৎপাদনকারীরা নিরুৎসাহিত হবেন। রাজধানীতে বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের নেতারা।

এতে জাতীয় ডেইরি উন্নয়ন ফোরামের সভাপতি উম্মে কুলসুম স্মৃতি, সাধারণ সম্পাদক আনিসুর রহমান অক্সফামের ব্যবস্থাপক মঞ্জুরুল রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত