পঞ্চগড়ে সরিষার বাম্পার উৎপাদন

পঞ্চগড়: অনুকূল আবহাওয়া বিদ্যমান থাকায় চলতি মৌসুমে জেলার কৃষকগণ সরিষার বাম্পার উৎপাদন আশা করছেন। গত কয়েক বছর ধরে অধিক উৎপাদন ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকগণ এসব এলাকায় সরিষার চাষ সম্প্রসারিত করছেন। সহজ চাষ প্রক্রিয়া ও উৎপাদন খরচ কম হওয়ায় এখানে সরিষা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছরে ১৮ হাজার ৫৫ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এখানে ১৬ হাজার ৩৯ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র এ কথা জানায়। ডিএই’র উপ-পরিচালক আশরাফ আলী বলেন, জেলায় চলতি মৌসুমে বারি-৯, বিনা-৫, বিনা-৮, বারি-১৫ ও বারি-১৪ জাতের সরিষা চাষ করা হচ্ছে।

আপনার মতামত