সপ্তাহান্তে কমতে পারে পেঁয়াজের দাম

সরবরাহ বাড়ায় রাজধানীসহ সারাদেশে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। তবে গত কয়েকদিন কেজিপ্রতি ১০০ টাকায় স্থির রয়েছে রান্নার অত্যাবশ্যকীয় মশলা পেঁয়াজ। ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, সবজির দাম সামনে আরও কমবে। আর পেঁয়াজের দাম কমার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ পর্যন্ত।
সবশেষ খুচরা বাজারের তথ্যানুযায়ী, কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৯৫-১০০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৮৫-৯০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর-১০ নম্বর ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
বাজারে শীতের টাটকা সবজিডিসেম্বরের শুরু দিকে পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে বলে ক্রেতাদের আশ্বাস দিয়েছিলেন বিক্রেতারা। কিন্তু দাম না কমে উল্টো বেড়ে যাওয়া ক্ষোভের সৃষ্টি হয়েছে ক্রেতাদের মধ্যে।
রাজধানীর মিরপুর-১০ নম্বর কাঁচাবাজারে বাজার করতে আসা ক্রেতা রাইয়ান বলেন, বিক্রেতারা এতোদিন বলে এসেছিলেন যে ডিসেম্বরে পেঁয়াজের দাম কমবে। কিন্তু এখন পেঁয়াজের দাম বেড়ে গিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছে। এভাবে হুট করে বাজার দরে পরিবর্তনে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।
হাতিরপুল কাঁচাবাজারে বাজার করতে আসা ক্রেতা শুভজিত বলেন, সবজির দাম কিছুটা কমতির দিকে, যা ভালো খবর। কিন্তু পেঁয়াজের বাজারে যে মূল্যবৃদ্ধি তা মেনে নেওয়া যায় না। এককেজি পেঁয়াজ ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি অন্যায়। ধোঁকাবাজি করে সরকার ও ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কাটছেন।
সবজির দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতাপেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকা ছোঁয়ার কারণ হিসেবে কারওয়ান বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা বাবু ইসলাম বলেন, নতুন পেঁয়াজ এখনো বাজারে আসেনি। এর সঙ্গে আমদানিগত কিছু সমস্যা হওয়ায় বাজারে দাম বেড়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই। আশা করা যায় নতুন মাসের প্রথম সপ্তাহ শেষেই দাম কমা শুরু হবে পেঁয়াজের।
মিরপুর-১০ নম্বর কাঁচাবাজারে খুচরা সবজি বিক্রেতা জিন্নাত আলী বলেন, বাজারে সবজির দাম অনেক কমেছে। বাজার এখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। আশা করা যায় সপ্তাহ শেষ হতেই দাম আরও কমবে।
টানা ৬ মাসেরও বেশি সময় ধরে চালের বাজারে বিরাজ করছে অস্থিরতা।

আপনার মতামত