কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষের নিহত ৫, তদন্ত কমিটি গঠন
বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী সুরভি-৭ লঞ্চের সঙ্গে বরিশালগামী পিএস মাহসুদ স্টিমারের সংঘর্ষের ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে ওই দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়।
সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রতিবেদন তৈরি করতে তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৮ রমজান) ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও সুস্পষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিভিল সার্জন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী, বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালককে প্রতিনিধি করা হয়েছে।