হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষকতা করতেন নর্থ সাউথ শিক্ষক হাসনাত করিম

ঢাকা: নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হিযবুত তাহরীরের কর্মকাণ্ডে জড়িত থাকার নজির আগে থেকেই রয়েছে। সম্প্রতি গুলশান হামলার নেপথ্যেও পাওয়া গেলো সেই নর্থ সাউথেরই শিক্ষক হাসনাত করিমের সংশ্লিষ্টতা পাওয়া গেলো। তিনি সন্ত্রাসবাদী সংগঠন হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষকতা করে বলে প্রমাণ পাওয়া গেছে।

হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষকতার কারণেই হাসনাত রেজা করিম নর্থ সাউথ ইউনির্ভাসিটি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন।  ২০১২ সালে তাকেসহ চার জন শিক্ষককে এই কারণে অব্যহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০১২ সালের জুনের শেষ ভাগে এই ঘটনা ঘটে। সে সময়ে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করে। সেই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতেই অব্যহতি দেওয়া হয় হাসনাত রেজা করিম সহ চার জনকে। বিশ্ববিদ্যালয়টির বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক ছিলেন হাসনাত করিম ওই বিভাগেরই শিক্ষার্থী ছিলেন গুলশানের হোলি আর্টিসান বেকারিতে হামলাকারীদের একজন নিবরাস ইসলাম।

ধারণা করা হচ্ছে, নিবরাস সঙ্গে হাসনাত রেজা করিমের যোগাযোগ তখন থেকেই ছিলো। ২০১২ সালের মে মাসে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের নম্বরপত্রে নিবরাসের নাম রয়েছে। আর বিশ্ববিদ্যালয় থেকে হাসনাত রেজা করিম চাকরিচ্যুত হয় ২০১২ সালেরই জুন মাসে।

গুলশানের হোলি আর্টিসানে হত্যাকাণ্ডের সময় নর্থসাউথের সাবেক এই শিক্ষককে দোতলার বারান্দায় সিগারেট ফুঁকতে দেখা গেছে। সে সময় তার পিছনে দুই জঙ্গি মাথা নিচু করে হাঁটছিলো। এছাড়াও তাকে কাচের দরজার ওপাশে রাইফেল হাতে এক জঙ্গির পাশে দাঁড়িয়ে হাত নেড়ে কথা বলতে দেখা গেছে।

আর জঙ্গি নাটকের অবসানের সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নির্বিকারভাবেই বের হয়ে আসতেও দেখা যায় তাদের।

তবে ঘরে ফিরতে পারেন নি হাসনাত রেজা করিম। তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। তখন থেকে ৫৬ ঘণ্টা  তিনি গোয়েন্দা পুলিশের কার্যালয়েই থাকেন।

এদিকে হাসনাত করিমকে নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে নানা প্রশ্ন। একজন প্রশ্ন তুলেছেন- কে এই হাসনাত আর করিম? জিম্মি নাকি জিম্মিকারী জঙ্গি নেতা? এরকম শিক্ষকরাই আন্তর্জাতিক জঙ্গিদের হাতে তুলে দিচ্ছেন যুবকদের? উঠে এসেছে নানা যুক্তিও।
একজন বলছেন, হাসনাত রেজা করিম নর্থ-সাউথ ভার্সিটির বিজনেজ ফ্যাকাল্টির শিক্ষক। নিবরাস ইসলামও একই ফ্যাকাল্টির ছাত্র। অর্থাৎ তাদের ভিতরে ছাত্র-শিক্ষক সম্পর্ক। এছাড়া জঙ্গিদের আরও একজন ছিলো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী।

আপনার মতামত