চীন-ভারত সীমান্ত বিতর্কে তৃতীয় পক্ষের নাক গলানো উচিত নয়

ভারত-চীনের সীমান্ত বিবাদে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো উচিত নয় বলে মন্তব্য করেছে চীন। অরুণাচলকে নিজেদের এলাকা বলে দাবি করে চীন। গতকাল ভারত-চীন যৌথ ঘোষণাপত্রে উল্লিখিত বিভিন্ন ইস্যু সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশেষ করে অরুণাচল সেক্টরে ভারতের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গ উল্লেখ করে ওই মন্তব্য করেছে চীন।
ভারত-জাপান ঘোষণাপত্রে দক্ষিণ চীন সাগরে অবাধ জাহাজ চলাচল থেকে শুরু করে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প সংক্রান্ত উদ্বেগের মতো বিষয়গুলি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠকের পর জারি করা ওই যৌথ ঘোষণায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জাপানি লগ্নির ব্যবস্থা করতে দুই দেশের মধ্য অ্যাক্ট ইস্ট ফোরাম গঠনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
ভারত-জাপান ঘোষণাপত্রে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবাধ জাহাজ চলাচল ও জাতিসংঘের সমুদ্র সংক্রান্ত নিয়ম মানার পক্ষে বলা হয়েছে। এই এলাকারই অন্তর্ভূক্ত দক্ষিণ চীন সাগর।
এ ব্যাপারে চীন দাবি করেছে যে, বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে ভারত ও জাপানের কোনও লেনাদেনা নেই। কারণ, এই অঞ্চলের শরিক ওই দুটি দেশ নয়। সংশ্লিষ্ট পক্ষগুলি জাহাজ চলাচলের অধিকার ও আন্তর্জাতিক নিয়ম সংক্রান্ত বিধি বজায় রাখার জন্য আলোচনা করবে।
চুনিইং অবশ্য তার এই মন্তব্যে নির্দিষ্ট কোনও পানিভাগের কথা বলেননি।

আপনার মতামত