ফেসবুকে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে কটুক্তি, শিয়া যুবকের মৃত্যুদন্ড
ডেস্ক: ফেসবুকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে মানহানী করে মন্তব্যের ‘অপরাধে’ এক শিয়া যুবকের মৃত্যুদন্ড ঘোষণা করেছে পাকিস্তানের আদালত। সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অবমাননার ‘অপরাধে’ মৃত্যুন্ডের সাজা সম্ভবত এই প্রথম।
গত শনিবার পাক পঞ্জাবের বাহওয়ালপুরের সন্ত্রাস দমন আদালতের বিচারক সাবির আহমেদ এ আদেশ দেন। মৃত্যুদ-প্রাপ্ত ওই যুবকের নাম তইমুর রাজা।
গেল বছর ইসলামাবাদ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে ওকারার বাসিন্দা তইমুরকে গ্রেফতার করে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। পারিবারিকভাবে তইমুর পাকিস্তানের শিয়া সম্প্রদায়ভুক্ত। তার বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় ‘অবমাননার’ অভিযোগ দায়ের করেছিল কয়েকটি মুসলিম সংগঠন।