পবিত্র মিরাজের শিক্ষা: ইয়াতিমদের অর্থ আত্মসাৎ করার ভয়াবহ শাস্তি
নিউজ নাইন২৪, ইসলামী ডেস্ক: আমাদের প্রিয় নবী হাবীবুল্লাহ্ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মিরাজে গিয়ে দেখতে পেলেন- কতগুলো লোকের ঠোঁট উটের মতো। হযরত ফেরেশতা আলাইহিমুস সালামগণ তাদের মুখ ফেঁড়ে ফেঁড়ে ওই গোশত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছেন, যা তাদের নিম্ন পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা ভীষণ চিৎকার করছে এবং আল্লাহর সামনে মিনতি করছে।
হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মতদেরকে নছীহত করার লক্ষ্যে হযরত জিবরীল আলাইহিস সালামকে বললেন, এরা কারা? হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন, এরা মুসলমান নামধারী ওইসব লোক, যারা ইয়াতীমদের মাল অন্যায়ভাবে গ্রাস করে; তারা নিজেদের পেটের মধ্যে আগুন ভরে দিচ্ছে এবং অবশ্য অবশ্যই তারা জাহান্নামের জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ্।
তাই অন্যায়ভাবে কারো মাল বিশেষ করে ইয়াতীম উনাদের মাল অন্যায়ভাবে গ্রাস করা থেকে আমাদের প্রত্যেকেরই বিরত থাকতে হবে। তাই প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য তথা ফরয হলো- যামানার মহাসম্মানিত মুজাদ্দিদ ও ইমাম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার নিকট এসে বাইয়াত হয়ে উনার ছোহবত মুবারক ইখতিয়ার করে অপরের হক্ব সম্পর্কে যথাযথ জ্ঞানার্জন করতে হবে।