দাবানলে ছারখার উত্তর ভারতের ১৩০০ এলাকা
নিউজ নাইন২৪, ডেস্ক: উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত তড়িৎ গতিতে ছড়িয়ে পড়েছে দাবানল। এতটাই ব্যাপক যে এটা দেখা যাচ্ছে মহাকাশ থেকেও।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জানাচ্ছে, দাবানলে দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের সুবিশাল বনাঞ্চলে অন্তত ২০০টি এলাকা। আর গোটা উত্তর ভারতের প্রায় ১৩০০টি এলাকার বন থেকে বনান্তরে হু হু করে ছড়িয়ে পড়ছে সেই দাবানল। মহাকাশ থেকে সেই ছবি ধরা পড়েছে ইসরোর পাঠানো উপগ্রহে।

ভারতের উত্তরাখন্ডের দাবানলে জ্বলছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই ভস্মীভূত তিন হাজার একর বনভূমি। মৃত্যু হয়েছে সাতজনের। বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
ফেব্রুয়ারি থেকেই শুকনো গরমে আগুন লাগছিল বিভিন্ন বনাঞ্চলে। সেখানে অলক্ষ্যে ফুঁসছিল প্রকৃতি।
এ প্রান্ত থেকে ও প্রান্তে। উত্তরাখন্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত। তা এতটাই ভয়াবহ, এতটাই ব্যাপক যে তাকে দেখা যাচ্ছে মহাকাশ থেকেও।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জানাচ্ছে, দাবানলে দাউ দাউ করে জ্বলছে উত্তরাখন্ডের সুবিশাল বনাঞ্চলে অন্তত ২০০টি এলাকা। আর গোটা উত্তর ভারতের প্রায় ১৩০০টি এলাকার বন থেকে বনান্তরে হু হু করে ছড়িয়ে পড়ছে সেই দাবানল।
চামোলি, পৌরি, রুদ্রপ্রয়াগ, তেহরি, উত্তরকাশী, আলমোড়া, পিথোরাগড় ও নৈনিতালের বনভূমিতেতে পরিস্থিতি সবচেয়ে খারাপ।
আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন ছয় হাজার দমকল কর্মী। নিয়োগ করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিন কোম্পানি সেনা।