ভালুকায় লোডশেডিংয়ের প্রতিবাদে ২ ঘণ্টা সড়ক অবরোধ
ময়মনসিংহের ভালুকায় লোডশেডিংয়ের প্রতিবাদে শুক্রবার বিকাল ৪-৬ টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে হাজার হাজার ভুক্তভোগী জনতা । খবর পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ এবং উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ঘটনাস্থলে এসে বিদ্যুতের জন্য আন্দোলনরত জনগণকে আশস্ত করলে অবরোধ তুলে নেয় জনতা ।