রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

নিউজ নাইন২৪, ঢাকা: রাজধানীর সবুজবাগে কাভার্ড ভ্যানের চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র ঘোষের ।

সোমবার নিহতের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সম্পন্ন হয়।

পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ফকির মন্ডল বলেন, চালক পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে। মামলা করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৌদ্ধমন্দির ক্রসিংয়ের সামনে দুর্ঘটনার শিকার হন বিকাশ। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৪টার দিকে তিনি মারা যান।

আপনার মতামত