কলকাতায় বোমা বানাতে গিয়ে ৪ তৃণমূল কর্মী নিহত

নিউজ নাইন২৪, ডেস্ক: পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে রোববার রাতে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত এবং আহত হয়েছেন আরো তিনজন।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী ৷পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণটি হয়।

ওই জোড়া বিস্ফোরণকে ঘিরে এখন আতঙ্কিত মালদহের বৈষ্ণবনগর। প্রশ্নের মুখে সিআইডি-র ভূমিকাও। বৈষ্ণবনগরের কুম্ভীরার জৈনপুরে প্রথম বিস্ফোরণটি হয় রোববার রাতে ৷ রাজ্যে নির্বাচন চলাকালীন মালদহে বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যসহ ৪ জনের মৃত্যু হল ৷ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের কুম্ভীরার জৈনপুরে ৷ মৃতদের মধ্যে রয়েছে এক কলেজছাত্রও ৷ ঘটনাস্থলে তদন্তে যায় বোম স্কোয়াড ৷ সে সময় মজুত বোমা নিস্ত্রিয় করতে ফের বিস্ফোরণ হয় ৷ বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন সিআইডি বোম স্কোয়াডের তিন কর্মী ৷ আহতদের মালদহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত