ঝিনাইদহে বোমাসহ ৪ ‘জামাতকর্মী’ আটক

৫০ কোটি টাকার নকল পণ্যসহ আটক ৮

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় একটি স্কুল থেকে চার জামাতকর্মীকে হাতবোমাসহ আটক করার কথা জানিয়েছে পুলিশ। কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবীর চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে উপজেলার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে বৈঠক করার সময় পাঁচটি হাতবোমাসহ জামাতের ওই চার কর্মীকে আটক করা হয়।” পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান ওসি।

আটকরা হলেন- লক্ষ্মীকু-ু প্রামের আব্দুস সবুর খান (৫০), তালশার আদর্শপাড়ার মিজানুর রহমান দর্জি (৩০), গুড়পাড়ার নজরুল ইসলাম (৫০) ও বহরামপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

আপনার মতামত