কথা-কাটাকাটি জেরে বিএনপির নেতা-কর্মীদের মারধরে ছাত্রদল নেতা নিহত
ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের মারধরে পাভেল মিয়া (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনার জেরে বিএনপির এক নেতা ও তার অনুসারীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পাভেল কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
জানা গেছে, গতকাল রাতে শুভ নামের পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সঙ্গে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এরই জেরে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বায়জীদ ও তার অনুসারী জাহাঙ্গীরসহ কয়েকজন পাভেল মিয়াকে পৌরসভা এলাকায় একা পেয়ে হত্যা করেন।