মানিকছড়িতে শিশু হত্যা, মা গ্রেফতার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক মায়ের বিরুদ্ধে নিজের শিশু পুত্রকে  জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। শনিবার উপজেলার প্রত্যন্ত গ্রাম এয়াতলংপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মা রওশন আরাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার এয়াতলংপাড়ার আবদুর রহিমের স্ত্রী রওশন আরা বেগম নির্জন বাড়ির উঠানে শনিবার সকালে একমাত্র পুত্র মো. মাঈন উদ্দীনকে (১০) ধারালো ‘দা’ দিয়ে জবাই করে হত্যা করে। ধারালো দায়ের কোপে শিশুর মাথা শরীর থেকে সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে ঘাতক মা পাশের বাড়িতে গিয়ে নিজের ছেলেকে জবাই করে হত্যার কথা জানায়। পরে প্রতিবেশীরা থানায় খবর দেয়।

মানিকছড়ি থানার এস. আই মো. হেলাল ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে এবং ঘাতক মাকে আটক করে।

পুলিশ জানায়, রওশন আরা বেগম জিজ্ঞাসাবাদে নিজ শিশু পুত্রকে জবাই করে হত্যা করার কথা অপকটে স্বীকার করেছে।

রওশন আরা তার প্রথম স্বামী মহরম আলী তাকে তালাক দিলে ১বছর বয়সী মাঈন উদ্দীনকে নিয়ে বর্তমান স্বামী আবদুর রহিমের সঙ্গে পুনরায় বিয়ে হয়। তার মৃত্যুর পর বর্তমান স্বামী ছেলেটিকে হয়তোবা ভালোভাবে দেখাশুনা করবে না। এমন ধারণা থেকেই তিনি নিজ পুত্রকে জবাই করে হত্যা করেন।

প্রতিবেশিরা জানায়, ঘাতক রওশন আরা একজন বুদ্ধিপ্রতিবন্ধী। প্রায়ই সে অসংলগ্ন আচরণ করত।

থানার এস.আই. মো. হেলাল বলেন, মহিলাকে বুদ্ধি প্রতিবন্ধী বলে মনে হয়। তিনি বলেন, এ ব্যাপারে একটি মামলা রুজু হয়েছে।

আপনার মতামত