সাতক্ষীরার শ্যামনগর থানা ওসি রহস্যজনক বহিস্কার
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থানার বহুল আলোচিত ওসি এনামুল হককে ক্লোজড করা হয়েছে। রোববার রাতে সরকারের এক আদেশে তাকে ক্লোজড করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সরকারের আদেশে এনামুল হককে ক্লোজ করা হয়েছে। তার পরিবর্তে একই থানার ওসি (তদন্ত) মো. মহসীন আলীকে দায়িত্ব দেয়া হয়েছে।
গত বছরের ১২ মার্চ এনামুল হক ওসি হিসেবে শ্যামনগর থানায় যোগদান করেন।
গত ১১ সেপ্টেম্বর রাতে শ্যামনগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শম্পা রানীকে তার সহকর্মী ডা. আরিফুল ইসলাম পলাশের বাসায় আপত্তিকর মেলামেশা অবস্থায় আটক করেন ওসি এনামুল। (ধরা পড়ার পর ছবি এখানে)
ওই রাতে এই দুই চিকিৎসককে থানায় নেয়া হলেও মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। এ ঘটনাই কাল হয়ে দাড়ায় ওসি এনামুল হকের।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট শ্যামনগর হাসপাতালে ডা. শম্পা রানির চিকিৎসাধীন থাকা অবস্থায় দায়িত্বে অবহেলায় একটি চার বছরের শিশু রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণ সম্পর্কে জানতে চেয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা ডা. শম্পা রানির সাথে দুর্ব্যবহার করে।
এতে ডা. শম্পা তিন জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। মামলার পর শ্যামনগর কলেজ ছাত্রলীগের নেতা আবদুস সবুর, জয় মণ্ডল ও রহমত গ্রেফতার হয় এবং রহস্যজনকভাবে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিস্কার হয়।
ডা. শম্পা রানির এই ঘটনার ১৪ দিনের মাথায় যখন তার সহকর্মী পলাশের বিলাশবহুল বাড়িতে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরলো ওসি এনামুল ঠিক তার কয়েকদিনের মধ্যেই রহস্যজনকভাবে ক্লোজড হলো ওসি এনামুল।