রবি-এয়ারটেল একীভূত: ২০৩ কোটি টাকা চাঁদা ধার্য অর্থমন্ত্রণালয়ের

ঢাকা: রবি-এয়ারটেলকে একীভূত হতে ২০৩ কোটি টাকা চাঁদা দিতে হবে অর্থমন্ত্রণালয়কে। বুধবার অর্থমন্ত্রণালয় এই চাঁদা ধার্য করে দিয়েছে।

বৃহস্পতিবার আদালতে এই একীভূতকরণের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার। আর এই চূড়ান্ত অনুমোদন আসবে প্রধানমন্ত্রীর দফতর হতে।

সূত্র জানায়, একীভূত হতে নির্ধারিত ফি’র মধ্যে ১৩৮ কোটি টাকা স্পেক্ট্রাম চার্জ আর ৬৫ কোটি টাকা একীভূতকরণ ফি।

এর আগে গত ১০ মে টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়ে স্পেক্ট্রাম ও মার্জার মিলে ৭০০ কোটি টাকা ফি দিতে হলে এয়ারটেলের সঙ্গে একীভূত না হবার সিদ্ধান্তের কথা সাফ জানিয়েছে দিয়েছিলো আজিয়াটা গ্রুপ।

আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও জামালুদ্দিন ইব্রাহিম স্বাক্ষরিত ওই চিঠির কপি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসিকেও দেয়া হয়েছিল।

আপনার মতামত