UC Browser-এ প্রতি ঘণ্টায় স্মার্টফোন জেতার সুযোগ!

আইটি ডেস্ক: আলিবাবা বিজনেস গ্রুপের ‘ইউসি ব্রাউজার’ চলমান রমজানের ক্যাম্পেইন হিসেবে ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেস্টের পাশাপাশি একটি গেমের আয়োজন করেছে। বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা বিশেষ এই গেমটির নাম “লাইটেন দ্যা নিউ মুন”।

লাইটেন দ্যা নিউ মুন নামের এই গেমটি একটি ওয়েব পেইজ ভিত্তিক গেম। পহেলা জুলাই  ২০১৬ এ গেইমটি উন্মুক্ত করে ইউসি ব্রাউজার। গেমটি খেলার জন্য নতুন সংস্করণের ইউসি ব্রাউজার থেকে গেম স্ক্রিনের নতুন চাঁদে ক্লিক করতে হবে। ক্লিকের ফলে ব্যবহারকারী কুরআনের আয়াত পড়তে পারবে এবং পরবর্তী ধাপ লাকি ড্রতে অংশগ্রহণের সুযোগ পাবে। লাকি ড্রয়ের মাধ্যমে প্রতি ঘণ্টায় মোবাইল ফোন রিচার্জ এবং হুয়াওয়ে স্মার্টফোন জেতার সুযোগও পাওয়া যাবে।

UC-game-lighten the new moon

আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের ব্যবস্থাপক কেনি ইয়ে বলেন, আমরা ইসলামিক সংস্কৃতির ওপর ভিত্তি করে নতুন ধাঁচের এই গেইম তৈরি করেছি যার ফলে ব্যবহারকারীরা ঈদের নতুন চাঁদকে আলোকিত করে ইউসির উপহার নিয়ে আনন্দ আরও বাড়িয়ে নিতে পারবেন।

এর মাধ্যমে বরাবরের মতো ইউসি বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করতে পারবে বলেও মনে করেন কেনি ইয়ে।

আপনার মতামত