সচিবালয়ে আগুন: নেভানোর সময় ট্রাকচাপায় ফায়ার কর্মীর মৃত্যু

সচিবালয়ে আগুন নেভানোর সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া কাভার্ডভ্যান চালককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন।

 

সচিবালয়ে লাগা আগুনকে পরিকল্পিত মনে করছেন নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম। তিনি বলেন, আগুনটা লেগেছে ছয় তলা, নয় তলার পাশাপাশি মাঝেও৷ এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না। আগুনের ঘটনায় ভবনের আট ও নয় তলার গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোষ্টে বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত