২ লাখ কোটি টাকার আরএডিপি অনুমোদন

২ লাখ কোটি টাকার আরএডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাজেট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আরএডিপির আকার ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে আসবে ৬৩ হাজার কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভায় চূড়ান্ত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারী।

জয়নুল বারী জানান, চলতি অর্থবছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা খরচ ধরা হয়েছিল। তবে সংশোধিত এডিপি বা চূড়ান্ত এডিপিতে বৈদেশিক সহায়তা খাতে কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা।

পরিকল্পনা সচিব আরো জানান, সংশোধিত এডিপিতে মোট ১ হাজার ৮৮৬টি প্রকল্প আছে। এর মধ্যে স্বায়ত্তশাসিত সংস্থার প্রকল্প ১০১টি। সংশোধিত এডিপিতে দেশের অর্থনৈতিক কর্মকা-ের প্রসার, অধিক কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিস্থিতি মোকাবিলা, মানবসম্পদ উন্নয়ন, খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের প্রকল্প আছে। দারিদ্র্য বিমোচন ও দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

আপনার মতামত