বগুড়ায় বাবরি মসজিদের আদলে ৬০০ বছর আগের মসজিদ

বগুড়ায় বাবরি মসজিদের আদলে ৬০০ বছর আগের মসজিদ

বগুড়া সংবাদদাতা: বগুড়ার গাবতলীতে ভারতের বাবরী মসজিদের আদলে তৈরীকৃত একটি ৬০০ বছরের পুরনো মসজিদের সন্ধান পাওয়া গেছে। গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনি মধ্য সাইড়পাড়া গ্রামের পশ্চিমে একটি বাঁশ ঝাড়ের মধ্য মসজিটি অবস্থিত। এলাকার সাধারন মানুষ মসজিদটি কবে নির্মিত হয়েছে, কে নির্মাণ করেছে তার কোন সঠিক তথ্য দিতে পারেনি।

ধারনা মতে মোঘল আমলে বা সম্রাট বাবর’র আমলে এই মসজিটি নির্মান করে থাকতে পারে। মসজিদটিতে একটি দরজা ও একটি জানালা রয়েছে রয়েছে, তাতে কোন পাল্লা বা গ্রীল নেই। ১৬ ফিট দৈর্ঘ ও প্রস্থের মসজিদটির উচ্চতা প্রায় ১৮ ফিট। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ চুন সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছে।

২ ইঞ্চি প্রস্থ ও ১০ ইঞ্চি লম্বা পোড়া মাটির ইট দ্বারা ২০ ফিট দেয়ালের প্রাচীর রয়েছে। দরজা ও জানালার উচ্চতা ৫ ফিট প্রস্থ ২ ফিট ফাঁকা দিয়ে মসজিদে মুসুল্লিগন ভেতরে প্রবেশ করতো। ইমামসহ ১১ জনের মুসুল্লি নামাজ পড়তে পারবে এমন জায়গা মসজিদের ভেতরে রয়েছে। মসজিদের ভেতরে স্বল্প আকারে একটি মেহরাব দেখা যায়। মসজিদের দেয়ালের চারপাশের কোনায় কারুকার্য নির্মান শৈলী লক্ষ্য করা যায়। বাহিরের দেয়ালে পোড়া মাটির ইটগুলো কিছু কিছু অংশ ক্ষয়ে গেলেও মসজিদের ভেতরে প্রবেশ করলে এখনো এর সৌন্দর্য লক্ষ্য করা যায়। মসজিদের ভেতরে উপরের দিকে লক্ষ্য করলে দেখা যায় গম্বুজের ইট ও দেয়াল এখনো চক চক করছে। পাতলা আবনের পলাষ্টার দেখা যায় মসজিদের দেয়ালের গোড়ার দিকে।

আপনার মতামত