ডায়াবেটিক সমিতির সাথে মিলে অন্ধত্বের চিকিৎসা করবে ‘আইহেলথস্ক্রিন’

স্টাফ করেসপন্ডেন্ট:

ঢাকা: দেশের মাবনকূলের সুরক্ষা ও মারাত্মক ক্ষতির হাত থেকে তথা মানুষকে অন্ধত্ব থেকে রক্ষার পাশাপাশি বিভিন্ন রােগের চিকিৎসা দিতে দেশজুড়ে কার্যক্রম শুরু করেছে আর্টিফিশিয়াল আইহেলথস্ক্রিনিং।

শনিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও জাদুঘর প্রাঙ্গনে ভ্রাম্যমান আইস্ক্রিন ল্যাবে পরীক্ষা কার্যক্রম চালু করে ‘আইহেলথস্ক্রিন বাংলাদেশ লিমিটেড’ নামের প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ড. আলাউদ্দীন ভুঁইয়া বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সঙ্গে মিলে এ নিয়ে কাজ করছে আইহেলথস্ক্রিন বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশে ব্যাপকভিত্তিক চোখের পরীক্ষার যে প্রযুক্তির ব্যবহার হবে সেই বায়োটেক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ১৫ বছরের গবেষণা রয়েছে। যুগান্তকারী ওই প্রযুক্তি নন-ইনভেসিভ আইস্ক্রিনিং এবং সেফ প্রিভেন্টিভ। যা এরই মধ্যে এনআইএইচ এর থেকে ২.৫ মিলিয়ন ডলার রিসার্চ ফান্ডিং পেয়েছে। এটি সর্বস্তরের মানুষের জন্য সহজলভ্য।

দেশে এই প্রতিষ্ঠানের কার্যক্রম ও কিভাবে দেশের চিকিৎসা এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সোহেল রানা।

স্বল্প মূল্যের ওই স্ক্রিনিংয়ের সুবিধা দিনমজুর বা একেবারে প্রান্তিক মানুষের কাছেও বহনযোগ্য হবে বলে জানান সংশ্লিষ্টরা। তারা এ-ও জানান, কেবল স্ক্রিনিংই নয়, সেই সাথে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত উন্নয়নের জন্য নতুন উদ্ভাবন নিয়েও কাজ করছে আইহেলথস্ক্রিন বাংলাদেশ।

অনুষ্ঠানে জানানো হয়, আইহেলথস্ক্রিন ইনক, ইউএসএ কিভাবে নিউইয়র্কে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সফলতা পাচ্ছে। যুক্তরাষ্ট্রে তাদের অত্যাধুনিক সেবাসমূহের মধ্যে রয়েছে- স্ক্রিনিং (ডায়াবেটিস রেটিনাপ্যাথি, এএমডি এবং গ্লোকমা), ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড। রোগ পূর্ব সতর্কীকরণের জন্য অ্যাপ-আইপ্রেডিক্ট স্ট্রোক, আইপ্রেডিক্ট হার্ট অ্যাটাক এবং আইপ্রেডিক্ট ডায়াবেটিস। জানানো হয়, আইহেলথস্ক্রিন বাংলাদেশ লিমিটেড, ২০১৭ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে সীমিত পরিসরে। তাদের দক্ষ আইটি টিম বিরামহীন কাজ করে যাচ্ছে চিকিৎসা এবং শিক্ষা ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে। এছাড়া বিভিন্ন সেবাসমূহের মধ্যে রয়েছে অত্যাধুনিক টেলিমেডিসিন এবং ইলেকট্রনিক হেলথ রেকর্ডসহ মাইহেলথ ওয়েব সার্ভিস এবং অ্যাপ।

আপনার মতামত