সহশিক্ষার কুফল: ‘গ্রুপস্টাডি’তে গিয়ে সম্ভ্রমহরণের শিকার, শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ইংলিশ মিডিয়ামের এক শিক্ষার্থী সহপাঠীর দ্বারা সম্ভ্রমহরণের শিকার হয়ে রক্তক্ষরণে আহত হয়ে মৃত্যুবরণ করেছে।
ঘটনার বিবরণীতে জানা গেছে, ভিকটিম শিক্ষার্থী ও সম্ভ্রমহরণকারী সহপাঠী উভয়ের একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তো। এবং তাদের মাঝে কথিত প্রেমের সম্পর্ক ছিলো। উভয়ের অনেক ঘনিষ্ঠ ছবিও তাদের ফেসবুকে তদন্তকারী কর্মকর্তারা খুঁজে পেয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, আমার মেয়ের এ বছর ‘ও লেভেল’ পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষার সাজেশন দেয়ার কথা বলে ওকে ডেকে নিয়ে যায়।
গত ৭ জানুয়ারি দুপুর ১২টার দিকে ভিকটিম শিক্ষার্থীকে গ্রুপস্টাডির কথা বলে বাসায় নিয়ে যায়। শিক্ষার্থীর মাকেও ফোন করে এ বিষয়ে জানায় শিক্ষার্থীর সহপাঠী। এরপর আসামি নিজের ফাঁকা বাসায় ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। ভিকটিমকে ধর্ষণের সময় আসামির বিকৃত কার্যকলাপের কারণে ভিকটিমের গোপনাঙ্গ ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সে মারা যায়।
এ মামলার একমাত্র আসামি উক্ত শিক্ষার্থীর প্রেমিক বন্ধু ও সহপাঠী তানভীর ইফতেফার দিহান (১৮) আদালতে জবানবন্দিতে ঘটনাটি স্বীকার করেছে।
ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের ফলে বিশেষ অঙ্গে ও পায়ুপথে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।