মিয়ানমারে অস্ত্র বিক্রি করতে চাইছে ভারত!
চলমান রোহিঙ্গা সংকটের মধ্যেই মিয়ানমার সরকারের কাছে অস্ত্র বিক্রি করতে চাইছে ভারত। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
রয়টার্স ভারতীয় কর্মকর্তাদের বরাত বলছে, মিয়ানমারের নৌপ্রধানের নয়া দিল্লি সফরে এই বিষয়ে আলোচনা হয়েছে।
সফরে ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিয়ানমারের নৌবাহিনী সদস্যদের প্রশিক্ষণের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ওই সব প্রতিষ্ঠানে ভারতীয় সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।