‘মোরা’র প্রভাবে শ্রীলঙ্কায় নিহত ২০১

ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের দিকে এগিয়ে আসার কথা থাকলেও তা ঘুরে শ্রীলঙ্কায় হামলে পড়ে অন্তত ২০১ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে ভারি বৃষ্টি অব্যাহত ছিলো। এতে সৃষ্ট বন্যা ও ভূমিধসেও ব্যাপক প্রাণহানি ঘটে।

গত কয়েকদিনের ভারি বর্ষণে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় বাড়ি-ঘরের ছাদ পর্যন্ত পানি উঠে গেছে। দেশটির অন্তত ৫ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে সরকারি বরাতে জানানো হয়।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ও অরুণাচল প্রদেশে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর।

আপনার মতামত